খোস্ত, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় পাকটিকা প্রদেশের বের্মেল জেলায় আত্মঘাতী বোমা হামলায় ২৪ জন নিহত হয়েছে। তালেবানরা হামলায় দায় স্বীকার করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, একটি নির্মাণ প্রতিষ্ঠানের কম্পাউন্ডে ঢুকে তিন আত্মঘাতী ওই হামলা চালায়। এক নিরাপত্তা রক্ষীকে হত্যা করে তারা কম্পাউন্ডের ভিতরে ঢুকে।
পাকটিকার গভর্নর মোহেবুল্লাহ শামীমের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ২৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৫৩ জন।
এর আগে হামলায় নিহতের সংখ্যা ১৩ থেকে ২০ জন বলে জানানো হয়েছিলো।
এক ইমেইল বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করেছেন।
তবে হামলাটি একটি সেনা ঘাঁটিতে হয়েছে এবং ৪৯ জন বিদেশি ও আফগান সেনা নিহত ও আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬১০ ঘ.
bdnews24