ত্রিপোলি, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমা বাহিনীর টানা পাঁচ দিনের বিমান হামলায় প্রায় ১০০ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে লিবিয়া সরকার। যৌথবাহিনী বিদ্রোহীদের পক্ষে লড়ছে বলেও অভিযোগ করেছে তারা।
বৃহস্পতিবার লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম সাংবাদিকদের বলেন, পশ্চিমা যৌথবাহিনীর হামলায় নিহত বেসামরিক মানুষের সংখ্যা একশ'র কাছাকাছি পৌঁছে গেছে।
তবে পশ্চিমা সামরিক কর্মকর্তারা লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা ও সরকারি বাহিনীর হাত থেকে বেসামরিক মানুষকে রক্ষায় পরিচালিত অভিযানে কোনো সাধারণ মানুষ মারা যায়নি।
ইব্রাহিম বলেন, "বাস্তবে যা ঘটছে তা হলো, পশ্চিমা সরকারগুলো বিদ্রোহীদের পক্ষ নিয়ে লড়াই করছে। জাতিসংঘ সিদ্ধান্তে এর অনুমোদন দেওয়া হয়নি।"
পশ্চিমা বাহিনী লিবিয়ার সংবাদ মাধ্যম ধ্বংস করার পরিকল্পনা করছে অভিযোগ করে মুখপাত্র বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, আমাদের স
bdnews24