২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন আমেরিকান নাট্যকার ল্যানফোর্ড উইলসন

প্রখ্যাত আমেরিকান নাট্যকার ল্যানফোর্ড উইলসন মারা গেছেন। পুলিৎজার পুরস্কারজয়ী ৭৩ বছর বয়সী এই লেখক বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

লস অ্যাঞ্জেলেস, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রখ্যাত আমেরিকান নাট্যকার ল্যানফোর্ড উইলসন মারা গেছেন। পুলিৎজার পুরস্কারজয়ী ৭৩ বছর বয়সী এই লেখক বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। উইলসনের শেষমুহূর্ত সম্পর্কে তার বন্ধু ও সহযোগী মার্শাল ডব্লিউ. ম্যাসন ফেইসবুকের মাধ্যমে জানান, "এটি ছিল শান্তিপূর্ন, বেদনাহীন এক সমাপ্তি"। উইলসন ছিলেন অফ-ব্রডওয়ে থিয়েটারের একজন সদস্য। পাশাপাশি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্কের সার্কেল রেপার্টরি কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৯৫ সাল পর্যন্ত তিনি ওই নাট্যদলটির নাট্যকার হিসেবে কাজ করেছেন। 'টালিস ফোলি' নাটকের জন্য তিনি ১৯৮০ সালে পুলিৎজার পুরস্কার অর্জন করেন। এ ছাড়াও তিনি দুইবার নিউইয়র্ক ড্রামা ক্রিটিকস সার্কেল অনারে ভূষিত হন। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য নাটক হচ্ছে, 'দ্য হট এল বাল্টিমোর', 'ফিফথ অব জুলাই', 'বার্ন দিস', 'দ্য মাউন্ড বিল্ডার্স' ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ ঘ.