ওয়াশিংটন, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলে বৃহস্পতিবার দু'দফায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, থাইল্যান্ড ও লাওস সীমান্তবর্তী এলাকায় এ ভূকম্পন হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে ভূমিকম্প শুরু হয়ে কয়েক সেকন্ড স্থায়ী হয়।
প্রতিবেশী দেশ থাইল্যান্ডের চিয়াং রাইয়ের ৬৯ মাইল উত্তরে ভূমিকম্পের কেন্দ্র ছিলো।
প্রথম ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিলো ৬ দশমিক ২ মাইল এবং দ্বিতীয়টির গভীরতা ছিলো ১৪২ দশমিক ৫ মাইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১২৬ ঘ.
bdnews24