ওয়াশিংটন, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে গত বছর নিরস্ত্র তিন বেসামরিক নাগরিক হত্যার অভিযোগে অভিযুক্ত ৫ মার্কিন সেনার একজনের বুধবার ২৪ বছরের জেল হয়েছে।
পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ স্বীকার করার পর সেনা জেরেমি মারলককে এ সাজা দেওয়া হয়।
আলাস্কার অধিবাসী ২৩ বছর বয়স্ক সেনা জেরেমির এই দোষ স্বীকার এবং সাজা ১০ বছরের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের বিচারব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ নতুন মোড়।
কোর্ট মার্শালে বিচার চলাকালে জেরেমি তিন আফগান হত্যার এ ঘটনায় আরো চার সেনা জড়িত থাকার কথা বলেন।
৫ জনের এ 'কিল-টিম' ওই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়।
কিন্তু এ খুনের ঘটনার প্রমাণস্বরূপ জেরেমির হত্যাকাণ্ডের কিছু ছবি প্রকাশ করে জার্মানির 'দার স্পেইগেল' ম্যাগাজিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৮২৪ ঘ.
bdnews24