২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিও'র পানিতে তেজস্ক্রিয়া, উদ্বেগ বাড়ছে বিশ্বে

জাপানের রাজধানী টোকিওর পানিতে তেজস্ক্রিয়া ধরা পড়েছে। তেজস্ক্রিয় দুষণ বেড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তা ছড়িয়ে পড়তে থাকায় বিশ্বে উদ্বেগ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

টোকিও, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাপানের রাজধানী টোকিওর পানিতে তেজস্ক্রিয়া ধরা পড়েছে। তেজস্ক্রিয় দুষণ বেড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তা ছড়িয়ে পড়তে থাকায় বিশ্বে উদ্বেগ বাড়ছে। টোকিও এবং ফুকুশিমার পানিতে অতিমাত্রার তেজস্ক্রিয় আয়োডিন পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টোকিও'র গভর্নর শিনতারো ইশিহারা বলেছেন, ১ বছরের কম বয়সী শিশুদের জন্য টোকিও'র ট্যাপের পানি নিরাপদ নয়। সুনামি বিধ্বস্ত জাপানের ফুকুশিমা পরমাণু শক্তিকেন্দ্র থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করতে থাকায় বিশ্বে তেজস্ক্রিয়া নিয়ে উদ্বেগ-আতঙ্ক বাড়ছে। ফুকুশিমা কেন্দ্রের আশেপাশের জেলাগুলোর শাকসব্জিতে বুধবার উচ্চমাত্রার তেজস্ক্রিয় দূষণ ধরা পড়ার পর উদ্বেগ আরো বেড়েছে। জাপান ইতোমধ্যেই কিছু খাদ্যদ্রব্যের রপ্তানী স্থগিত করেছে। প্রতিবেশী দেশগুলো আমদানি করা খাদ্যদ্রব্য পরীক্ষা করে দেখতে শুরু করেছে। জাপান থেকে দুধ, সব্জী এবং ফল আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। তেজস্ক্রিয়ার কারণে যুক্তরাষ্ট্রই প্রথম জাপান থেকে খাদ্য আমদানি নিষিদ্ধের এ পদক্ষেপ নিলো। ফুকুশিমা এলাকার ১১ ধরনের সব্জিতে সহনীয় মাত্রার চেয়ে বেশী তেজস্ক্রিয়া ধরা পড়েছে বলে জানিয়েছে জাপান সরকার। জাপানের গণ্ডি পেরিয়ে প্রশান্ত মহাসাগরেও তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়েছে। তেজস্ক্রিয়া সম্পর্কে যথেষ্ট সচেতনতা না থাকায় বিশ্বে জনমনে উদ্বেগ বাড়ছে। যদিও জাপান সরকার ও বিশেষজ্ঞরা আশ্বস্ত করছেন, তেজস্ক্রিয়ার মাত্রা এখনো মানুষের জন্য ক্ষতিকারক নয়। যুক্তরাষ্ট্র জাপানের চারটি জেলার তেজস্ক্রিয় দুধ ও সব্জি আমদানী নিষিদ্ধ করেছে বলে বুধবার জানায় জাপানের জিজি সংবাদ সংস্থা। যুক্তরাষ্ট্র জাপান ও এর আশেপাশে মোতয়েন ৫৫হাজার মার্কিন সেনা নিয়েও উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস জানিয়েছেন, তারা সেনাদের শরীরস্বাস্থ্যের দিকে নজর রাখছেন। জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ফুকুশিমার লোকজনকে পাতাযুক্ত সব্জী না খাওয়ার পরামর্শ দিয়েছেন এবং সুগন্ধিলতা পার্সলি ও দুধ রপ্তানী স্থগিত করার নির্দেশ দিয়েছেন। জাপানের তেজস্ক্রিয়া সংকটে বিশ্বব্যাপী পরমাণু শক্তিউৎপাদন শিল্প প্রবল ধাক্কা খেয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, "জাপান প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছে না। সংস্থাটির এক উর্ধ