২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৭ এলাকায় নিরাপত্তাভার হস্তান্তর শুরু হচ্ছে

আফগানিস্তানে এবছর জুলাইয়ে ৭ টি এলাকায় ন্যাটো বাহিনীর কাছ থেকে আফগান বাহিনীর হাতে নিরাপত্তাভার হস্তান্তরের প্রথম ধাপ শুরুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

কাবুল, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- আফগানিস্তানে এবছর জুলাইয়ে ৭ টি এলাকায় ন্যাটো বাহিনীর কাছ থেকে আফগান বাহিনীর হাতে নিরাপত্তাভার হস্তান্তরের প্রথম ধাপ শুরুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। ওই ৭ এলাকার মধ্যে রয়েছে তুলনামূলক শান্তিপূর্ণ প্রদেশ কাবুল, পঞ্জশির, বামিয়ান এবং হেরাত শহরসহ মাজার ই শরিফ এবং মেহতারলাম শহর। এছাড়াও রয়েছে, দক্ষিণের গোলযোগপূর্ণ হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গহ। ২০১৪ সালে আফগানিস্তানে বিদেশি বাহিনীর যুদ্ধমিশন শেষের আগে এই দায়িত্ব হস্তান্তর পক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। কাবুলের একটি সামরিক ঘাঁটিতে এক বক্তব্যে কারজাই বলেন, "বিদেশিরা নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিক তা আর চায় না আফগানিস্তানের জনগণ।" এ দায়িত্ব নিজেদের হাতে তুলে নেওয়াকে জনগণের অধিকার উল্লেখ করে তিনি বলেন, "আমাদের এ অধিকার আদায় করে নেওয়া উচিত এবং আমরা চাই নিরাপত্তাভার হস্তান্তর হোক।" "আমরা এ রক্তক্ষয়ী যুদ্ধের অবসান চাই। আমাদেরকে যে কোনোভাবে দেশকে শান্তির পথে নিয়ে এগিয়ে নিতে হবে।" জুলাইয়ে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের দীর্ঘ প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ হিসাবে ৭ এলাকায় এ নিরাপত্তাভার হস্তান্তর শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৫ ঘ.