পোর্ট অব প্রিন্স, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভুমিকম্প বিধ্বস্ত হাইতিতে রোববার দেশী বিদেশী পর্যবেক্ষকদের উপস্থিতিতে দ্বিতীয়দফা প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে।
ভোট গণনা কাজ চলেছে। তবে ক্যারিবীয়ান রাজ্যের এ দেশটিতে বিদ্যুত সুবিধা না থাকায় রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রদীপের আলোতে ভোট গণনা হচ্ছে।
প্রাথমিক ফলাফল এ মাসের শেষে সরকারীভাবে জানানো হবে বলে জানিয়েছে রয়টার্স।
হাইতির প্রধান নির্বাচন কর্মকর্তা গেইলট ডোরসিনভিল জানান, "অস্থিরত হাইতিতে এই প্রথম দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যক জনগন ভোট দিতে পেরেছে। যেখানে জালিয়াতি এবং সহিংসতার প্রায়সই নির্বাচন পণ্ড হয়ে যায়।
এবার দ্বিতীয়দফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন সাবেক র্ফাস্ট লেডি মিরল্যান্ডি ম্যানিগাট (৭০) এবং গায়িকা মিশেল মার্টেলি (৫০)। এদের মধ্যে মিলেশ রাজনীতিতে নতুন প্রবেশ করেছেন। হাইতির ৪৭ লাখ জনগণকে এখন এই দুইজনের মধ্যে একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।
তবে দেশটিতে সা
bdnews24