২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা ভোটে উৎরে গেলেন থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা শনিবার পার্লামেন্টে এক আস্থা ভোটে অল্প ব্যবধানে জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ব্যাংকক, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা শনিবার পার্লামেন্টে এক আস্থা ভোটে অল্প ব্যবধানে জয়ী হয়েছেন। প্রধান বিরোধী দল পুয়া থাই দুর্নীতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় অদক্ষতার অভিযোগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনে। ওই প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অভিজিত পার্লমেন্টের ৫২ শতাংশ সদস্যের সমর্থন পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৬৩০ ঘ.