ত্রিপোলি, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ত্রবিরতি ঘোষণা করেছে লিবিয়া সরকার।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার লিবিয়ায় নো ফ্লাই জোন ঘোষণা ও বেসামরিক নাগরিকদের রক্ষায় গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তাব পাশ করার পরদিন এ ঘোষণা দিলো সরকার।
লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা শুক্রবার ত্রিপোলিতে সাংবাদিকদের বলেন, আমরা অবিলম্বে অস্ত্রবিরতি ও সব ধরনের সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।
"বেসামরিক নাগরিকদের রক্ষায় লিবিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। লিবিয়ায় সব বিদেশি নাগরিক ও সম্পদেরও সুরক্ষা নিশ্চিত করা হবে।"
লিবিয়ার চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের দাবিতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার প্রতিবাদে বিক্ষোভকারীদের পক্ষ নেওয়া বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে সরকারের অভিযান চলছিলো।
জাতিসংঘ প্রস্তাবনা পাশের পর লিবিয়ায় সামরিক অভিযানের জন্য পশ্চিমাদের তোড়জোড়ের মধ্যে অবিলম্বে সাধারণ মানুষের ওপর গাদ্দাফি বাহিনীর হামলা বন্ধের এ ঘোষণা এলো।
একতরফাভাবে এ অস্ত্রবিরতি ঘোষণার পাশাপাশি সব পক্ষের সঙ্গে আলোচনারও প্রস্তাব দিয়েছেন মুসা কুসা।
তবে লিবিয়ার এ ঘোষণায় সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে ফ্রান্স বলেছে, মাঠ পর্যায়ে পরিস্থিতি বদলায়নি।
লিবিয়ার পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত মিসরাটা শহরের লোকজন শুক্রবার শহরটিতে প্রচণ্ড বোমা হামলা হওয়ার কথা জানিয়েছে।
বিদ্রোহীদের এক মুখপাত্র টেলিফোনে রয়টার্সকে বলেন, গাদ্দাফি বাহিনী মিসরাটা শহরের সর্বত্র এমনকি এম্বুলেন্সের ওপরও বোমা ফেলছে।
আল আরাবিয়া টেলিভিশনের খবরে লিবিয়ার চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মিসরাটা শহরে গাদ্দাফি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক স
bdnews24