ত্রিপোলি, জাতিসংঘ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়াকে 'নো ফ্লাই জোন' ঘোষণাসহ দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে 'প্রয়োজনীয় সব' ব্যবস্থা নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ।
এর মধ্য দিয়ে জাতিসংঘ কার্যত লিবিয়ায় সামরিক অভিযান চালানোর অনুমতি দিলো।
বিদ্রোহ দমনে গাদ্দাফি বেনগাজিতে অভিযান চালানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ অনুমোদন দেওয়া হলো।
বৃহস্পতিবার রাতে রেডিওতে এক ভাষণে গাদ্দাফি বলেন, বিদ্রোহ দমনে প্রয়োজনে প্রত্যেক বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে যাবে তার সৈন্যরা।
আল জাজিরা টেলিভিশন জানায়, বেনগাজি শহরের প্রধান চত্বরে কয়েক হাজার মানুষ জাতিসংঘের অনুমোদনের ঘোষণা শোনার পর গাদ্দাফির বিরুদ্েেধ স্লাগান দেয়। শহরে আতশবাজি এবং ফাঁকা গুলি ছুড়ে তারা আনন্দ প্রকাশ করে।
বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বেনগাজির চারপাশের ১০০ কিলোমিটার (৬০ মাইল) এলাকাকে 'নো ফ্লাই জোন' ঘোষণা করা হয়। পাশাপাশি বেসামরিক নাগরিকদের গাদ্দাফির অনুগত নিরাপত্তা বাহিনীর আক্রমণ থেকে রক্ষার জন্য 'প্রয়োজনীয় সব' ব্যবস্থা গ্রহণের প্রস্তাবও অনুমোদন করা হয়।
নিউ ইয়র্কে নিরাপত্তার পরিষদের ১৫ সদস্যের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১০টি ভোট পড়ে এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি। পরিষদের অপর পাঁচ সদস্য ভোট দানে বিরত থাকে।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের দুটি চীন ও রাশিয়া প্রায়ই স্বাধীন ও সার্বভৌম কোনো দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিরোধিতা করে আসলেও লিবিয়ায় সামরিক অভিযানের এ প্রস্তাবের বিপক্ষে তাদের ভেটো দানের ক্ষমতা প্রয়োগ করেনি।
নিাপত্তা পরিষদের ভোটে প্রস্তাবটি পাশ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পরবর্তী করণীয় নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ফোনালাপ করেন। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুতই লিবিয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেন তারা।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, "পরিস্থিতি খুবই নাজুক হওয়ায় সিদ্ধান্ত মোতাবেক দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে বলে আমি প্রত্যাশা করছি।"
ফ্রান্স সরকারের মুখপাত্র ফ্রাসো বারোঁ শুক্রবার সকালে বিবিসিকে বলেন, "শিগগিরই সামরিক অভিযান চালানো হবে।" তবে কখন, কোথায় এবং কিভাবে হামলা চালানো হবে সে বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।
অভিযানের প্রথম দিকে যুক্তরাষ্ট্র অংশ নেবে না বলে ধারণা করছেন সংশি
bdnews24