২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩৮

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৮ জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

মিরানশাহ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৮ জঙ্গি নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল আদিবাসী এলাকায় তালেবান ও আল কায়েদা জঙ্গি আস্তানায় এ হামলা হয় বলে জানিয়েছেন পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা। তবে হামলার নিশানা সম্পর্কে পরষ্পরবিরোধী খবর পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্র হামলাস্থলটি তালেবান কমান্ডার হাফিজ গুল বাহাদুরের। এক কর্মকর্তা জানিয়েছেন, বাহাদুরের অনুগত এক বায়োজ্যোষ্ঠের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আবার অন্য এক কর্মকর্তা বলেছেন, ওই অঞ্চলের একটি বাড়িতে স্থানীয় আদিবাসীদের বৈঠক চলাকালে বাড়িটির পাশ দিয়ে যাওয়া একটি গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে হামলায় গাড়িটির কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৯ ঘ.