মানামা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---বাহরাইনে বিক্ষোভ দমনে তৎপরতা শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার সকালে হেলিকপ্টার অভিযান চালানোর পাশাপাশি কাঁদানে গ্যাস ছুড়ে রাজধানী মানামার পার্ল স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে তারা।
কয়েক সপ্তাহের চলমান বিক্ষোভে পার্ল স্কয়ারে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছিলো বিক্ষোভকারীরা।
তাদেরকে হটিয়ে দিতে পুলিশ সার বেঁধে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে করতে এগিয়ে যায়।
এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে।
বিক্ষোভকারী তরুণরা ঢেউয়ের মত পুলিশের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের কাঁদানে গ্যাসের মুখে টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায়।
মাথার ওপর হেলিকপ্টারের চক্কর আর বিকট শব্দের মধ্যে বিক্ষোভকারী ও পুলিশের তুমুল সংঘর্ষ চলে।
এতে অন্তত তিন বিক্ষোভকারী নিহত হয়েছে। দুই পুলিশও নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। তবে কতজন আহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার বাদশাহ শেখ হামাদ বিন ঈসা আল খলিফা বাহরাইনে সামরিক আইন জারি করার পরদিন এই অভিযান শুরু হল।
সংখ্যাগরিষ্ঠ শিয়া বিক্ষোভকারীদের বিক্ষোভ মোকাবেলায় হিমশিম বাহরাইন সরকার বিদেশি সেনা সহায়তার অনুরোধ জানানোর পর প্রতিবেশী সৌদি আরব এক হাজার সেনা সদস্য ও সংযুক্ত আরব আমিরাত ৫০০ পুলিশ মানামায় পাঠায়।
তবে প্রতিবেশী দেশগুলোর সেনারা এই অভিযানে অংশ নিচ্ছে কিনা তা এখনো পরিস্কার নয়।
বাহরাইনে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করে নিরাপত্তার সার্বিক দায়দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
বাহরাইনে সৌদি সেনা পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
বিশ্লে
bdnews24