২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানি ৭টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে

জাপানে ভূমিকম্পের কারণে সম্ভাব্য পরমাণু বিপর্যয়ের প্রেক্ষাপটে জার্মানি সেদেশের সাতটি পুরনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আগামী তিন মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 06:29 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানে ভূমিকম্পের কারণে সম্ভাব্য পরমাণু বিপর্যয়ের প্রেক্ষাপটে জার্মানি সেদেশের সাতটি পুরনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আগামী তিন মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল সেদেশের পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তার সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। ডয়চে ভেলে এ খবর দিয়েছে। এই সাতটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ১৯৮০ সালের আগে থেকে চালু ছিল। এর আগে সোমবার ম্যারকেল জানিয়েছিলেন যে, জার্মানির পুরনো ১৭টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। আগামী তিন মাসে কেন্দ্রগুলোর উৎপাদন প্রক্রিয়া ও নিরাপত্তার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে। জার্মানির চাহিদার প্রায় এক-চতুর্থাংশ বিদ্যুৎ আসে এসব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে। পুরনো এসব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে সোমবার জার্মানির বিভিন্ন শহরে বিক্ষোভ-সমাবেশ করে পরিবেশবাদীরা। জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে চতুর্থ বিস্ফোরণ ঘটে মঙ্গলবার। ফলে বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়া ছড়াচ্ছে ঝুঁকিপূর্ণ মাত্রায়। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (টেপকো) জানায়, সকালে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর চুল্লিতে বিস্ফোরণ ঘটে। বিকেলে ৪ নম্বর চুল্লিতে বিস্ফোরণ ঘটে। ১ নম্বর চুল্লি