মানামা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাহরাইনে মঙ্গলবার সামরিক আইন জারি করেছেন বাদশাহ শেখ হামাদ বিন ঈসা আল খলিফা।
তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করে নিরাপত্তার সার্বিক দায়দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে বাদশাহ হামাদ সামরিক আইন জারির ঘোষণা দেন।
সরকারের অনুরোধে বিক্ষোভ দমনে সৌদি আরবের এক হাজার সেনা সদস্য ও সংযুক্ত আরব আমিরাতের ৫০০ পুলিশ মানামায় সোমবার মানামায় পৌঁছানোর একদিন পর এ সামরিক আইন জারি করা হলো।
আগামী তিন মাস দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করে ওই সময়ে সেনাবাহিনীর হাতে দেশের আইন শৃঙ্খলাপরিস্থিতির দায়িত্ব থাকবে বলে আদেশ দেন বাদশা।
বাহরাইনে সোমবার সৌদি আরবের সেনা পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
সংখ্যাগরিষ্ঠ শিয়া বিক্ষোভ ঠেকানোয় সরকারকে সহায়তা করতে সোমবার ছয়টি দেশের আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এর পক্ষ থেকে বাহরাইনে পৌঁছায় সৌদি আরবের ১ হাজার সেনা।
ইরান এর নিন্দা জানানোর পাশাপাশি বাহরাইনকে গণতন্ত্রপন্থি আন্দোলন শান্তিপূর্ণভাবে সামাল দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত বলেছেন, "বিদেশি সেনার উপস্থিতি এবং বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। এতে জটিলতা আরো বাড়বে।"
রোববার শিয়া বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হওয়ার একদিন পরই বাহরাইনের অনুরোধে সৌদি আরব ১,০০০ সেনা পাঠায়। সংযুক্ত আরব আমিরাতও বাহরাইনে ৫০০ সেনার একটি দল পাঠানোর কথা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা বাহরাইনের বাদশাহর বাসভবন রিফার অভিমুখে ১৫০টি হাল্কা অস্ত্রে সজ্জিত সেনা যান, অ্যাম্বুলেন্স, জলকামান ও জীপে বহনকারী সেনাদের যেতে দেখেছেন। রিফা দেশটির সুন্নি অধ্যুষিত এলাকা।
বাহরাইনে বিদেশি সেনা পাঠানোর এ পদক্ষেপে উদ্বিগ্ন শিয়া অধ্যুষিত ইরান। যেখানে শাসকগোষ্ঠীর বেশির ভাগই সুন্নি আরব।
বিশে
bdnews24