ফুকুশিমা (জাপান), মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে চতুর্থ বিস্ফোরণ ঘটেছে মঙ্গলবার। বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়া ছড়াচ্ছে ঝুঁকিপূর্ণ মাত্রায়।
ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (টেপকো) জানায়, মঙ্গলবার সকালে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর চুল্লিতে বিস্ফোরণ ঘটে।
জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান জানান, কাছাকাছি সময়ে আগুন লাগে ৪ নম্বর চুল্লিতে।
বিকেলে ৪ নম্বর চুল্লিতে বিস্ফোরণ ঘটে। ১ নম্বর চুল্লি
bdnews24