২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে কারাদাঙ্গায় নিহত ২

ইরাকের তিকরিত শহরে রোববার কারাদাঙ্গায় ২ বন্দী নিহত ও ১৪ জন আহত হয়েছে। ইরাকের সালাহউদ্দিন প্রদেশের কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

তিকরিত, ইরাক, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- ইরাকের তিকরিত শহরে রোববার কারাদাঙ্গায় ২ বন্দী নিহত ও ১৪ জন আহত হয়েছে। ইরাকের সালাহউদ্দিন প্রদেশের কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। আহতদের ৭জন বন্দী ও ৭জন পুলিশ বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সূত্র। সালাহউদ্দিন প্রদেশের গভর্নর আহমেদ আল-জুবৌরি জানান, বন্দীরা জেল ভেঙ্গে পালানোর পরিকল্পনা করছিল। জেল পরিদর্শকরা পালানোর জন্য ভেঙে ফেলা গোপন দরজার সন্ধান পেলে তারা হাঙ্গামা শুরু করে। এ সময় তারা বিছানাপত্রে আগুন ধরিয়ে পালানোর সুযোগ তৈরির চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি। তবে কেউ নিহত হওয়ার খবর তিনি অস্বীকার করেন। জেল ভেঙ্গে পালানোর সুযোগ তৈরির জন্য জেলের ভিতর বোমা নিয়ে যাওয়া হয়েছে, এমন রিপোর্টের ভিত্তিতে তিকরিত শহরে কারফিউ জারি করা হয়েছে বলে জানান জুবৌরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১৪ ঘ.