২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগের মুখপাত্র ক্রাউলির পদত্যাগ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র পি জে ক্রাউলি রোববার পদত্যাগ করেছেন। পেন্টাগনের সমালোচনা করায় তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ওয়াশিংটন, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র পি জে ক্রাউলি রোববার পদত্যাগ করেছেন। পেন্টাগনের সমালোচনা করায় তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। উইকিলিকসের গোপন দলিল ফাঁসের ঘটনায় অভিযুক্ত মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিং এর ওপর পেন্টাগনের নির্যাতন নিয়ে ক্রাউলি কটাক্ষ করেছেন বলে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তিনি পদত্যাগ করলেন। বিবিসির এক সংবাদাতা গত সপ্তাহে এক প্রতিবেদনে জানান, ম্যাসাচুসেটস এর এক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের সামনে ক্রাউলি তার বক্তব্যে ভার্জিনিয়ার নৌঘাঁটিতে কারান্তরীণ মার্কিন সেনা ব্রাডলি ম্যানিংয়ের বিরুদ্ধে পেন্টাগনের আচরণকে 'নির্বোধ' ও 'উদ্ভট' বলে মন্তব্য করেছেন। ব্রাডলি ম্যানিং নামের ওই সেনা গোয়েন্দা বিশ্লেষক যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন কূটনৈতিক বার্তা উইকিলিকস ওয়েবসাইটকে সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হন। ম্যানিং এর আইনজীবী অভিযোগ করে আসছেন, নৌঘাঁটিতে ম্যানিংকে নির্যাতন করা হচ্ছে। তবে পেন্টাগন এ অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার টেলিভিশনে সরাসরি স