২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্দাইয়ে উদ্ধার তৎপরতা চলছে

জাপানে ভয়াবহ ভূমকিম্প ও সুনামির তাণ্ডবের পর সেন্দাই নগরীতে ধ্বংসস্তুপের মধ্যে জীবিতদের সন্ধান করছে উদ্ধারকর্মীরা। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

জাপান, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানে ভয়াবহ ভূমকিম্প ও সুনামির তাণ্ডবের পর সেন্দাই নগরীতে ধ্বংসস্তুপের মধ্যে জীবিতদের সন্ধান করছে উদ্ধারকর্মীরা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে সেন্দাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্থানে এখনো জ্বলছে আগুন। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধান করার পাশাপাশি দমকলকর্মীরা তেলের ডিপো ও অন্যান্য জায়গায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। জীবিতদের সন্ধান এবং উদ্ধারকাজে সহায়তার জন্য জাপানে ত্রাণকর্মী দল পাঠাতে শুরু করেছে বিভিন্ন দেশ। জাপান ভূমিকম্প প্রবণ হলেও এবারের ভূমিকম্পের পর সুনামি যে ব্যাপক ধ্বংস ডেকে এনেছে তা মর্মান্তিক। এক জাপানি নবোউ ইশিগামোরির উক্তি, "এতটা ক্ষয়ক্ষতি হবে তা কেউ চিন্তা করতে পারেনি। এখানে অনেকবারই বড় বড় ভূমিকম্প হয়েছে। কিন্তু এতো ভয়াবহ ভূমিকম্প এবারই প্রথম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৭ ঘ.