ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানে দেড়শ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে ১৭ শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাপানের উদ্ধারকারী দল শনিবার সকালে বিমান, নৌ ও স্থল পথে পুরোদমে উদ্ধার তৎপরতা শুরু করে। ভূমিকম্প ও সুনামির পর থেকে এখন পর্যন্ত তারা ৭৯০ জনকে জীবিত উদ্ধার করেছে বলে কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে।
এছাড়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় নিঃসরণ এবং ভূমিকম্পের পরাঘাতের কারণে পাঁচটি এলাকা থেকে দুই লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী নাওতো কান উদ্ধারকাজে ৫০ হাজার কর্মীকে নিয়োজিত করার ঘোষণা দিয়েছেন।
রয়টার্স এক প্রতিবেদনে জানায়, জাপানে উদ্ধারকাজে সহায়তা দিতে ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে জাতিসংঘ। এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার উদ্ধারকর্মীরা জাপানের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে টোকিওর ২৪০ কিলোমিটার উত্তরে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ প্রকল্পের একটি চুল্লীতে বিস্ফোরণের পর তেজস্ক্রিয় নিঃসরণ ঘটেছে। উপকূলীয় এলাকার কোথাও কোথাও আগুন জ্বলছে। কয়েকটি শহর এখনো রয়েছে পানির নিচে। পরিবহন ও বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।
শুক্রবার দুপুরে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরপরই ১০ মিটার উচ্চতার সুনামিতে ভেসে যায় প্রশান্ত মহাসাগরীয় এ দেশের উত্তর-পূর্ব উপকূল।
শনিবার দিনের আলো ফুটতেই প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসের চিত্র প্রকাশ হতে শুরু করে। জাপানের সংবাদ সংস্থা 'কিয়োডো' ও জাপান টাইমস জানিয়েছে, ভূমিকম্প ও সুনামিতে ১৭ শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্পূর্ণ বা আংশিক বিধ্বস্ত হয়েছে সাড়ে তিন হাজার ভবন।
ভূমিকম্প সবচেয়ে বড় শঙ্কা তৈরি করেছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ।
শনিবার জাপানের এনএইচকে টেলিভিশনের স
bdnews24