২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন এল বারাদি

মিশরের সংস্কারবাদী নেতা মোহাম্মদ এল বারাদি এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে দেশে সংবিধান সংশোধন নয় বরং সম্পূর্ণ নতুন সংবিধান রচনার আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

কায়রো, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের সংস্কারবাদী নেতা মোহাম্মদ এল বারাদি এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে দেশে সংবিধান সংশোধন নয় বরং সম্পূর্ণ নতুন সংবিধান রচনার আহ্বান জানিয়েছেন তিনি। গত মাসে মিশরে গণবিক্ষোভের প্রেসিডেন্ট মুখে হোসেনি মুবারকের পদত্যাগের পর ২০০৫ সালে নোবল শান্তি পুরস্কার পাওয়া এল বারাদি এই প্রথম দেশে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুবারকের পতনের পর মিশরের রাজনৈতিক ভবিষ্যৎ কতটা গণতান্ত্রিক হবে তার নির্ধারক হিসেবেই দেখা হচ্ছে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনকে। বেসরকারি টেলিভিশন 'ওএনটিভি' চ্যানেলে প্রথম সরাসরি স