লিবিয়া, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের ওপর নতুন করে বিমান হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। তেলবন্দর রাস লানুফে দু'দফা রকেট হামলা হয়েছে। সরকার-বিরোধী বিদ্রোহীদের হটাতে শুরু করেছে গাদ্দাফি বাহিনী।
পশ্চিমাঞ্চলে জাউইয়াহ শহরে ট্যাংক থেকে হামলা চলছে। চলছে গোলাবর্ষণ। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি। আটকা পড়েছে এলাকার অধিবাসীরা।
মরু এলাকায় বিদ্রোহী অবস্থানগুলোর কাছে এবং আবাসিক এলাকাগুলোতে জঙ্গিবিমান থেকে গুলিবর্ষণ চলছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে এতে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
গাদ্দাফি বাহিনী রাস লানুফে জোরালো হামলা চালিয়ে অগ্রসর হতে থাকায় পালাতে শুরু করেছে সেখানকার অধিবাসীরা।
রোববার সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ে রাস লানুফের কাছের শহর বিন জাওয়াদ বিদ্রোহীদের হাতছাড়া হয়ে যাওয়ায় আতঙ্কে ভূগছে লানুফের অধিবাসীরা।
সরকারি বাহিনীর এ কঠোর অভিযানের মধ্যে গাদ্দাফিপন্থি কর্মকর্তাদের দেওয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা। গাদ্দাফির পদত্যাগ নিয়ে এ আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিলো।
কিন্তু বিদ্রোহী দন্যাশনাল লিবিয়ান কাউন্সিল'র মুখপাত্র মুস্তফা গেরিয়ানি এ প্রস্তাব নাকচ করে বলেছেন, "যিনি লিবিয়ায় রক্তক্ষয় ঘটিয়েছেন এবং এখনো ঘটিয়ে যাচ্ছেন তার সঙ্গে কোনো আলোচনা নয়। আমরা এই মানুষকে বিশ্বাস করবো কেনো?"
বিদ্রোহী সেনারা আন্দোলনের প্রথম সপ্তাহে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ দখল করে অনেকটা এগিয়ে গিয়েছিলো। গাদ্দাফিকে নামাতে তারা ত্রিপোলির দিকে আগাতেও শুরু করেছিলো।
কিন্তু গাদ্দাফির বাহিনীর একের পর এক পাল্টা আক্রমণের মুখে তাদের এ অগ্রযাত্রা আপাতত থমকে গেছে। অন্তত পরিস্থিতি সেকথাই বলছে।
লিবিয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক স
bdnews24