২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

কুয়েতে প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ'র পদত্যাগ ও রাজনৈতিক সংস্কারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

কুয়েত, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কুয়েতে প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ'র পদত্যাগ ও রাজনৈতিক সংস্কারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ হয়েছে। ইয়ুথ গ্র"প 'কাফি' ও 'আল-সুর আল-খেমস'-এর আহ্বানে মঙ্গলবার পার্লামেন্টের প্রবেশ পথে এ বিক্ষোভ হয়। কাফি গ্র"পের ছয় সদস্য পার্লামেন্টে প্রবেশের সময় কয়েকজন আইনপ্রণেতাকে তরমুজ দিয়ে পার্লামেন্টের অসন্তোষজনক ভূমিকার প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী সাবাহ'র অপসারণ এবং তার পরিবারের বাইরের কাউকে প্রধানমন্ত্রী নিয়োগের দাবি করে। আল-সাবাহ পরিবারটি প্রায় ২৫০ বছর ধরে কুয়েত শাসন করছে। ২০০৬ সালে কুয়েতের আমির নাসের আল-মোহাম্মদ আল-সাবাহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। মিশর, তিউনিসিয়ার গণবিক্ষোভে সরকার পতনের সাফল্যে উৎসাহিত হয়ে এবার কুয়েতেও এ বিক্ষোভ শুরু হয়েছে। তবে দেশটিতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ হওয়ায় সহিংসতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৪১ঘ.