২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে গুরুত্বপূর্ণ পদ হারালেন রাফসানজানি

ইরানে সংস্কারবাদীদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় মঙ্গলবার প্রভাবশালী ধর্মীয় পরিষদের প্রধানের পদ হারিয়েছেন সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 10:23 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

তেহরান, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---- ইরানে সংস্কারবাদীদের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় মঙ্গলবার প্রভাবশালী ধর্মীয় পরিষদের প্রধানের পদ হারিয়েছেন সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি। রাফসানজানি ২০০৭ সাল থেকে 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' এর চেয়ারম্যান ছিলেন। এই পরিষদ গত চার বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করাসহ তার কার্যকলাপ তদারক করে আসছে। কিন্তু সংস্কারবাদী বিরোধীদলের সঙ্গে রাফসানজানির ঘনিষ্ঠতার কারণে কট্টরপন্থিদের সমালোচনার শিকার হওয়ার পর তাকে 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' এর চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো। তার বদলে এ পরিষদের নতুন চেয়ারম্যান হয়েছেন আয়াতুল্লাহ মোহাম্মদ রেজা মাহদাভি কানি। ইরানের মেহের বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। ইরানে কট্টরপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিরোধীদের কিভাবে কোণঠাসা করে ফেলা হচ্ছে রাফসানজানির গুরুত্বপূর্ণ পদ হারানোর এ ঘটনা থেকে তা পরিস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২১ ঘ.