২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরাকের বিচার পেছালো আদালত

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের বিরুদ্ধে সরকারি তহবিল অপব্যবহার মামলার বিচার মঙ্গলবার পিছিয়েছে আদালত। তার বিচারের নতুন দিন ধার্য করা হয়েছে ২০ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 08:22 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

প্যারিস, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের বিরুদ্ধে সরকারি তহবিল অপব্যবহার মামলার বিচার মঙ্গলবার পিছিয়েছে আদালত। তার বিচারের নতুন দিন ধার্য করা হয়েছে ২০ জুন। ১৯৪৫ সালের পর এই প্রথম ফ্রান্সের কোনো রাষ্ট্রপ্রধান ফৌজদারি মামলায় ফেঁসেছেন। সোমবার মামলার শুনানি শুরু হলেও আদালতে উপস্থিত হওয়া থেকে রেহাই পান ৭৮ বছর বয়সী শিরাক। শিরাক এখনো ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিকদের একজন। তার বিরুদ্ধে অভিযোগ, ১৯৭৭ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্যারিসের মেয়র থাকাকালে সরকারি তহবিলের টাকা আত্মসাৎ করে নিজের দলীয় তহবিলে দিয়েছেন। ১১ বছর আগে এ অভিযোগ উঠলেও সোমবার তার বিচার কাজ শুরু হয়। ১৭৯৩ সালে ফরাসি বিপ্লবের সময় কুইন মেরি অ্যান্টোনিত্তের বিচার হওয়া আদালত কক্ষেই শিরাকের মামলার শুনানি হয়। কিন্তু আইনি চ্যালেঞ্জের মুখে তার বিচার পেছালো আদালত। শিরাকের আইনজীবীরা তার বিচারকে অসাংবিধানিক বলে যুক্তি দেখানোর পর আদালত এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে বিবিসি। দেশের সাংবিধানিক পরিষদ অনুমতি দিলে ২০ জুন শিরাকের বিচার আবার শুরু হবে। ২০০৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার সুবাদে বিচার এড়িয়ে যেতে সক্ষম হন শিরাক। অভিযোগ প্রমাণিত হলে শিরাকের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও দেড় লাখ ইউরো জরিমানা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/এলকিউ/১৪২৪ ঘ.