২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে বিক্ষোভের ডাক

কুয়েতে প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ'র পদত্যাগ ও রাজনৈতিক সংস্কারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে যুবদলগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

কুয়েত, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কুয়েতে প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ'র পদত্যাগ ও রাজনৈতিক সংস্কারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে যুবদলগুলো। মিশর, তিউনিসিয়ার গণবিক্ষোভে সরকার পতনের সাফল্যে উৎসাহিত হয়ে এবার কুয়েতেও এ বিক্ষোভের এ ডাক এলো। এতে রাজনৈতিক সংস্কারের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি হবে। কাফি 'ইয়ুথ মুভমেন্ট' এর সদস্য মুবারক আলহাজা রয়টার্সকে বলেন, "মঙ্গলবার পার্লামেন্টে প্রবেশের সময় তাদের অসন্তোষজনক ভূমিকার প্রতীক হিসেবে আইনপ্রণেতাদের মাঝে তরমুজ বিতরণ করবো আমরা।" সাবাহ'র অপসারণ এবং তার পরিবারের বাইরের কাউকে প্রধানমন্ত্রী নিয়োগ করার দাবি করেছে তারা। আল-সাবাহ পরিবারটি প্রায় ২৫০ বছর ধরে কুয়েত শাসন করছে। ২০০৬ সালে কুয়েতের আমির নাসের আল-মোহাম্মদ আল-সাবাহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১১৫ ঘ.