২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানে সহিংসতায় নিহত ৫৬

দক্ষিণ সুদানের 'আপার নীল' প্রদেশে মিলিশিয়াদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ৫৬ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

খার্তুম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ সুদানের 'আপার নীল' প্রদেশে মিলিশিয়াদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। দক্ষিণ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ আগুয়ের সোমবার বলেন, সশস্ত্র মিলিশিয়ারা রোববার সকালে দুই সেনা সদস্যকে হত্যার পর সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানে অন্তত ৪৭ মিলিশিয়া ও সাত সেনা নিহত হয়। দক্ষিণ সুদানে মিলিশিয়াদের অস্ত্র দিয়ে মদদ দেওয়ার জন্য উত্তর সুদান কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি। গত জানুয়ারিতে অনুষ্ঠিত এক গণভোটের ফলাফলের ভিত্তিতে আগামী ৯ জুলাই আফ্রিকার নবীনতম দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে দক্ষিণ সুদান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৩০ ঘ.