দুবাই, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সৌদি আরবে বিনা বিচারে দুই দশকের বেশি সময় ধরে আটক থাকাদের মুক্তি ও শিয়া মতাবলম্বীদের সমান নাগরিক অধিকারের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিউনিসিয়া ও মিশরের সফল গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় শহর কাতিফসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করে শিয়া মতাবলম্বীরা।
তবে আরব বিশ্বের বিভিন্ন দেশে ক্রমশ ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভ থেকে দেশকে দূরে রাখতে ইতোমধ্যে যেকোনো ধরনের বিক্ষোভ-সমাবশে নিষিদ্ধ করেছে সৌদি সরকার।
সৌদি আরব ভিত্তিক মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস ফার্স্ট সোসাইটি'র প্রধান ইব্রাহিম আল-মুগাইতিব রোববার বলেন, "কাতিফে বৃহস্পতিবার ২২ জনকে জনকে আটক করা হয়।"
এছাড়া শুক্রবার আরো চার জনকে আটক করা হয় হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভে আটক শিয়া নেতা তৌফিক আল-আমরকে ছেড়ে দেয় বলে জানান তিনি।
কাতিফ ও পাশ্ববর্তী আওয়ামিয়া শহরে বৃহস্পতিবার বিক্ষোভ শুরু হয়। শুক্রবার হোফুফ শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে জানায়, কোনো ধরনের বিক্ষোভ বরদাশত করা হবে না।
মন্ত্রণালয়ের হুঁশিয়ারির সঙ্গে তাল মিলিয়ে রোববার দেশটির শীর্ষ ধর্মীয় নেতাদের পরিষদ 'কাউন্সিল অব সিনিয়র ক্লেরিকস' এক বিবৃতিতে বলে, বিক্ষোভে ইসলামি আইনের লঙ্ঘন হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে স
bdnews24