কায়রো, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরের রাজধানী কায়রোর শহরতলীতে অবস্থিত একটি রাষ্ট্রীয় নিরাপত্তা ভবনে শনিবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র।
শুক্রবার সমুদ্রপোকূলীয় শহর আলেকজাান্দ্রিয়ায় রাষ্ট্রীয় নিরাপত্তা সদরদপ্তরে প্রায় ২'শ বিক্ষোভকারীর ভাঙচুর চালানোর একদিন পরই কায়রোতে এ ঘটনা ঘটল।
তবে ভবনটিতে কারা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছে, ভবনটিতে তারা পুলিশকে বিভিন্ন নথিপত্র আগুনে পোড়াতে দেখেছে, সেখান থেকে আগুন লেগে একটি ফ্লোর ভস্মীভূত হয়।
অপরদিকে পুলিশ জানিয়েছে, জনসাধারণ ভবনটিতে আগুন দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনায় পুলিশ ও সাধারণ নাগরিকসহ ৭ জন আহত হয়েছে।
এ ঘটনায় পুলিশের বিশেষ শাখা রাষ্ট্রীয় নিরাপত্তা পুলিশকে ঘিরে সন্দেহ ঘনীভূত হচ্ছে। সাধারন মানুষকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করার অভিযোগ আছে রাষ্ট্রীয় এই বিশেষ নিরাপত্তা পুলিশের বিরুদ্ধে।
এর আগে শুক্রবার প্রায় ২'শ বিক্ষোভকারী আলেকজান্দ্রিয়ায় রাষ্ট্রীয় নিরাপত্তা সদরদপ্তরে হামলা চালিয়ে দপ্তরের নীচের তলা দখল করে নেয়। বিক্ষোভকারীদের হামলায় সেখানে থাকা পুলিশ কর্মকর্তারা পালিয়ে যায়।
পরে শনিবারে সেনাবাহিনী আলেকজান্দ্রিয়ার ওই ভবন থেকে সবাইকে বের করে দেয়।
উর্ধ
bdnews24