২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডে জোট সরকার গঠনে সমঝোতা

আয়ারল্যান্ডে জোট সরকার গঠনে রোববার সমঝোতায় পৌঁছেছে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দল দুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 09:23 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ডাবলিন, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আয়ারল্যান্ডে জোট সরকার গঠনে রোববার সমঝোতায় পৌঁছেছে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দল দুটি। গত সপ্তাহের নির্বাচনে মধ্য ডানপন্থী ফিনে গেল পার্টি সবচেয়ে বেশি আসন পায় এবং দ্বিতীয় সর্বোচ্চ আসন লাভ করে মধ্য বামপন্থী লেবার পার্টি। ওই নির্বাচনে ক্ষমতাসীন ফিয়ানা ফেইল পার্টির শোচনীয় পরাজয় হয়। কিন্তু নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় জোট সরকার গঠনে গত সোমবার থেকে ফিনে গেল ও লেবার পার্টির নেতাদের মধ্যে আলোচনা চলতে থাকে। সমঝোতায় পৌঁছানোর পর রোববার আয়ারল্যান্ডের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইন্ডা কেনি বলেন, "আমি আপনাদের এটা বলতে পেরে আনন্দিত যে, আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পেরেছি।" গত নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তজার্তিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উদ্ধার প্যাকেজের আওতায় ৮৫ কোটি ইউরো ঋণ নেয় আয়ারল্যান্ড। ওই ঋণের জন্য সুদের হার কমানোসহ ইইউ ও আইএমএফ'র বেধে দেওয়া শর্ত শিথিলের জন্য কাজ করবে নতুন সরকার গঠন করতে যাওয়া দল দুটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৫১৬ ঘ.