২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার শুরু

মিশরে হোসনি মুবারক আমলের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব এল-আদলির বিরুদ্ধে মুদ্রাপাচার ও দুর্ণীতি মামলার বিচার কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিশরে হোসনি মুবারক আমলের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব এল-আদলির বিরুদ্ধে মুদ্রাপাচার ও দুর্ণীতি মামলার বিচার কাজ শুরু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কায়রোর একটি আদালতে আদলিকে হাজির করা হলে অভিযোগ অস্বীকার করেন তিনি। এ মামলার শুনানি আগামী ২ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে আদালত। গণবিক্ষোভের মুখে ১১ ফেব্র"য়ারি মিশরের তিন দশকের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের পর মুবারক সরকারের বেশ কয়েক জন মন্ত্রীর সঙ্গে গ্রেপ্তার হন আদলি। মুবারকের পদত্যাগের দাবিতে রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে সমবেত বিক্ষোভকারীদের ওপর সহিংসতার জন্য নিরাপত্তা বাহিনীকে আদলি নির্দেশ দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। মুবারক সরকারের আটক ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপরাধের তথ্য-প্রমাণ নিরাপত্তা কর্মকর্তারা ধ্বংস করছে-অভিযোগে শুক্রবার বন্দর নগরী আলেকজান্দ্রিয়ার নিরাপত্তা সংস্থার সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৫০ ঘ.