তিউনিস, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তিউনিসিয়ায় সাংবিধানিক পরিষদের জন্য আগামী ২৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন অর্ন্তবর্তী প্রেসিডেন্ট ফুয়াদ মেবাজা।
ওই সাংবিধানিক পরিষদ নতুন করে তিউনিসিয়ার সংবিধান রচনা করাসহ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের হাত থেকে দায়িত্ব গ্রহণ করবে।
টেলিভিশনে বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে মেবাজা বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ততিনি ও তার তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকবে।
তিনি বলেন, "আমরা আজ এক নতুন যুগ.... নতুন রাজনৈতিক ব্যবস্থায় পদার্পণের ঘোষণা দিচ্ছি। পুরোনো শাসনব্যবস্থার চেয়ে তা নিশ্চিতভাবেই আলাদা হবে।"
গত ১৪ জানুয়ারিতে তিউনিসিয়া গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট বেন আলি ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫১ ঘ.
bdnews24