পেশাওয়ার, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানের উত্তরপশ্চিমের শহর নওশেরাতে শুক্রবার একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ৩০ জন।
জুমার নামাজ শেষে গরিবদের মধ্যে খাবার বিতরণের সময় এ হামলা হয়েছে।
উত্তরপশ্চিমের হঙ্গু শহরের নিরাপত্তা ফাঁড়িতে গাড়িবোমা হামলার ঘটনার কয়েকঘণ্টা পরই এ হামলার খবর পাওয়া গেলো।
নওশেরার পুলিশ কর্মকর্তা আদিল খান জানিয়েছেন, নামাজের পর বেশির ভাগ মানুষ মসজিদ ছেড়ে চলে গিয়েছিলো। তা না হলে হতাহতের সংখ্যা আরো বেশি হতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫০ ঘ.
bdnews24