সানা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হার্ফ সুফিয়ান শহরে শুক্রবারের বিক্ষোভে সেনাবাহিনীর রকেট হামলায় দুই জন নিহত হয়েছে।
হুথিস নামের ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, "শুক্রবার সকালে সরকারপতন, দুর্নীতি বন্ধ ও রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভরতদের ওপর সেনাবাহিনী রকেট ছুড়েছে।"
ওই বিদ্রোহী গোষ্ঠীর এক মুখপাত্র রয়টার্সকে বলেন, কয়েক হাজার মানুষের বিক্ষোভে সেনা ঘাঁটি থেকে রকেট হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুই জন নিহত ও সাত জন আহত হয়েছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ'র ৩২ বছরের শাসনাবসানের দাবিতে ফেব্র"য়ারির শুরুতে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। সুন্নি শাসিত ইয়েমেনে নানা ধরনের বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ রয়েছে শিয়া মতাবলম্বীদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৪৫ঘ.
bdnews24