রাবাত, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি দেশের সঙ্কট নিরসনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের শান্তি পরিকল্পনায় রাজি হয়েছেন।
শ্যাভেজের এক মুখপাত্র বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
শ্যাভেজ একটি আন্তর্জাতিক কমিশন পাঠিয়ে লিবিয়ায় বিবাদমান দুপক্ষের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সঙ্কট সমাধানের পরিকল্পনা করেছেন।
লিবিয়া সরকারের পাশাপাশি আরব লীগও এ পরিকল্পনায় আগ্রহ প্রকাশ করেছে। ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী আন্দ্রে ইজারা এ খবর নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলীকউ/২২২৬ ঘ.
bdnews24