সানা, ১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইয়েমেনে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। মঙ্গলবারও বিক্ষোভে রাস্তায় নেমেছে জনতা।
ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভে ইতোমধ্যেই নিহত ২৪ জনের উদ্দেশে নতুন করে আরেকটি বিক্ষোভের দিন উৎসর্গ করছে তারা।
দেশে দু মাস ধরে চলা বিক্ষোভ শান্ত করতে ব্যর্থ হয়েছেন প্রেসডেন্ট সালেহ।
সোমবার রাজধানী সানায় বড় ধরনের প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। বিরোধী নেতা হাসান জিয়াদের উক্তি " বিজয় আসছে। আর বেশি দেরী নেই। আমাদের এক দাবি, অবিলম্বে সরকারের পতন।"
গত কয়েকদিনেও বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনা নয় দাবিতে বিক্ষোভ করে।
সোমবার সানা বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁবু গেড়ে অবস্থান নেওয়া প্রায় ৫ হাজার বিােভকারী প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।
উত্তরাঞ্চলের ইব ও হুদাইদা শহরের বিক্ষোভে যোগ দেয় হাজার হাজার মানুষ। রাজধানীর দক্ষিণে তিয়াজ শহরের রাস্তায় ১০ হাজার মানুষ বিক্ষোভ করে।
মিশর এবং তিউনিসিয়ার সফল বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে ইয়েমেনে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।
ওদিকে, ওমানেও মঙ্গলবার চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে সেনা সদস্যদের ফাঁকা গুলি ছুড়েছে। এক বিক্ষোভকারী আহতও হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ওমানের গুরুত্বপূর্ণ শহর সোহারে বিক্ষোভ হয়েছে। রাস্তায় বিক্ষোভে সমবেত হয় শ শ মানুষ।
নিরাপত্তা বাহিনী তাদের ওপর চড়াও হলে বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু একটু পরই আবার লোকজন জড়ো হতে শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৬ ঘ.
bdnews24