২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় প্রধানের দায়িত্ব ছাড়তে পারেন ফিদেল কাস্ত্রো

আগামী এপ্রিলে নতুন নেতৃত্ব নির্বাচন করবে কিউবার কমিউনিস্ট পার্টি। এই নির্বাচন থেকেই দীর্ঘদিন ধরে দলীয় প্রধানের পদে থাকা বর্ষীয়ান নেতা ফিদেল কাস্ত্রো সরে দাঁড়াবেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 08:53 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

হলগুয়িন (কিউবা), মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী এপ্রিলে নতুন নেতৃত্ব নির্বাচন করবে কিউবার কমিউনিস্ট পার্টি। এই নির্বাচন থেকেই দীর্ঘদিন ধরে দলীয় প্রধানের পদে থাকা বর্ষীয়ান নেতা ফিদেল কাস্ত্রো সরে দাঁড়াবেন বলে ধারণা করা হচ্ছে। দলটির সঙ্গে ঘনিষ্টভাবে যুক্ত এক সূত্র এ আভাস দেয় বলে মঙ্গলবার জানা যায়। যদিও ইতোপূর্বে কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান ও প্রথম সেক্রেটারির অধিকাংশ দায়িত্ব ফিদেল কাস্ত্রো হস্তান্তর করে দিয়েছিলেন, তবুও ৮৪ বছর বয়সী কাস্ত্রোই ছিলেন দলের কাণ্ডারি। বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো কিউবার কমিউনিস্ট পার্টির দ্বিতীয় সেক্রেটারি। ২০০৮ সালের ফেব্র"য়ারিতে কিউবার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন ফিদেল কাস্ত্রো। এরপর থেকে তার ছোটভাই রাউল কাস্ত্রো দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৭ ঘ.