কায়রো, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার পরিবারের সদস্যদের ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের যাবতীয় সম্পদও।
মুবারক ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলার মধ্যে এ পদক্ষেপের ঘোষণা এলো।
সোমবার একথা জানান মিশরের এক সরকারি আইনজীবীর মুখপাত্র আদল আল সাঈদ। তিনি জানান, এ ব্যাপারে সরকারি একটি নির্দেশ জারি করা হয়েছে।
গত ২১ ফেব্র"য়ারিতে সরকারি ওই আইনজীবী বিদেশে মুবারকের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়ার পরবর্তী পদক্ষেপে তার ওপর সপরিবারে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের এ পদক্ষেপ নেওয়া হলো।
মিশরে ১৮ দিনের রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে ফেব্র"য়ারিতে ক্ষমতা ছাড়তে বাধ্য হন দেশটির ৩০ বছরের শাসক হোসনি মুবারক। এরপর থেকে অস্থায়ীভাবে মিশরের শাসনক্ষমতায় রয়েছে সামরিক প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৯ ঘ.
bdnews24