সানা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ এর পদত্যাগের দাবিতে সোমবার বিক্ষোভে নেমেছে অগণিত মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সানা বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁবু গেড়ে অবস্থান নেওয়া প্রায় ৫ হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়েছে।
অন্যদিকে, উত্তরাঞ্চলের ইব ও হুদাইদা শহরে বিক্ষোভে যোগ দিয়েছে হাজার হাজার মানুষ।
রাজধানীর দক্ষিণে তিয়াজ শহরের রাস্তায় ১০ হাজার মানুষ বিক্ষোভ করেছে।
মিশর এবং তিউনিসিয়ার সফল বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে ইয়েমেনে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৬ ঘ.
bdnews24