২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া থেকে পালিয়েছে এক লাখ মানুষ-জাতিসংঘ

লিবিয়ায় চলমান বিক্ষোভে সহিংসতার মধ্যে সেখান থেকে পালিয়ে প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছে প্রায় এক লাখ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

জেনেভো, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ায় চলমান বিক্ষোভে সহিংসতার মধ্যে সেখান থেকে পালিয়ে প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছে প্রায় এক লাখ মানুষ। জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) রোববার এক বিবৃতিতে জানায়, পলাতকদের মধ্যে তিউনিসিয়া, মিশর, লিবিয়া ও চীনসহ এশিয়ার অনেক দেশের নাগরিক রয়েছে। এদের মধ্যে প্রায় অর্ধেক মানুষ তিউনিসিয়া ও বাকি অর্ধেক মিশরে আশ্রয় নিয়েছে। তিউনিসিয়া ও মিশরে আশ্রয় নেওয়া এসব মানুষের জন্য জরুরি মানবিক ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার অ্যান্টোনিও গুয়েটেরেস বলেন, "এসব মানুষকে জরুরি ত্রাণ সহায়তা প্রদানে এসব দেশের সরকারকে সহযোগিতার জন্য আমরা আন্তর্জাতিক স