২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে ভূমিকম্প নিহতের সংখ্যা ১০২, নিখোঁজ ২ শতাধিক

নিউজিল্যান্ডের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০২ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে ২২৮ জন। নিউজিল্যান্ড সরকার এ খবর নিশ্চিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 07:32 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ওয়েলিংটোন, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিউজিল্যান্ডের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০২ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে ২২৮ জন। নিউজিল্যান্ড সরকার এ খবর নিশ্চিত করেছে। ১০২ জনের মৃত্যুর খবর সাংবাদিকদের নিশ্চিত করে জানান নাগরিক প্রতিরামন্ত্রী জন কার্টার। জীবিত আর কাউকে পাওয়া যায়নি বলেও জানান তিনি। তিনি বলেন, বুধবারেই সর্বশেষ একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নিখোঁজ হওয়াদের কেউ থাকতেও পারে বলে জানিয়েছে পুলিশ। ভূমিকম্পের পর অনেক ঘণ্টা পেরিয়ে যাওয়ায় নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা কমে আসছে। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৪০০ঘ.