লন্ডন, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জকে যৌন অপরাধ মামলায় সুইডেনে হস্তান্তর করা হবে কিনা বৃহস্পতিবার সে রায় দেবে ব্রিটিশ আদালত।
যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক নথি ফাঁস করে হৈ চৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে সুইডেনে যৌন অপরাধের অভিযোগ আছে।
সুইডেনের কৌসুলিরা এ মামলায় অ্যাস্যাঞ্জকে জেরা করতে চায়। কিন্তু অ্যাস্যাঞ্জের আইনজীবীরা বলছেন, সুইডেনে তিনি ন্যায় বিচার পাবেন না।
তাছাড়া ব্রিটেন থেকে অ্যাস্যাঞ্জকে হস্তান্তর করা হলে পরে তাকে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হতে পারে এবং তিনি মৃত্যুদণ্ডের মুখে পড়তে পারেন বলেও যুক্তি দিচ্ছেন তার আইনজীবীরা।
গত আগস্ট মাসের শেষ দিকে সুইডেনে দুজন সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ আছে অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে। অ্যাস্যাঞ্জ এ অভিযোগ অস্বীকার করে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৬১৬ঘ.
bdnews24