২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় মেয়াদে কসোভোর প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন থাচি

সাবেক বিদ্রোহী নেতা হাসিম থাচিকে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে কসোভোর পার্লামেন্ট ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- সাবেক বিদ্রোহী নেতা হাসিম থাচিকে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে কসোভোর পার্লামেন্ট । বিবিসি অনলাইন জানায়, গুরুতর বিভিন্ন অভিযোগ থাকার পরও থাচিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছে কসোভোর আইনপ্রণেতারা। হাসিম থাচির বিরুদ্ধে পরিকল্পিত অপরাধ ও মানব অঙ্গ চোরাচালানের অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করে কাউন্সিল অব ইউরোপ। সার্ব সেনা ও কসোভো লিবারেশন আর্মির মধ্যে ১৯৯৯ সালে যুদ্ধ শেষ হয়। এসময় কসোভো লিবারেশন আর্মির হাতে আটক বন্দিদের মধ্যে যাদের হত্যা করা হত, তাদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পাচার হয়ে যেত বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেন থাচি। কসোভো লিবারেশন আর্মির রাজনৈতিক প্রধান ছিলেন হাসিম থাচি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৯ ঘ.