২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত চার মার্কিনীকে হত্যা করেছে জলদস্যুরা

অপহৃত চার মার্কিন নাগরিককে হত্যা করেছে সোমালি জলদস্যুরা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- অপহৃত চার মার্কিন নাগরিককে হত্যা করেছে সোমালি জলদস্যুরা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে বলা হয়, সেনা সদস্যরা জলদস্যুদের ওপর আক্রমণ চালিয়ে তাদের নৌযানে উঠলে চার মার্কিনিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তখন আহতদের প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া হলেও তারা মারা যায়। দু'পক্ষের মধ্যে গোলাগুলিতে দুই জলদস্যু নিহত ও ১৩ জন আহত হয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, তিন দিন ধরে জলদস্যুদের নৌযানটির পিছু নেওয়ার পর মঙ্গলবার তাতে হামলা চালায় সেনা সদস্যরা। মোহমুদ নামে পরিচয় দানকারী এক সোমালি জলদস্যু টেলিফোনে রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ থেকে ছোড়া গুলিতে আমাদের দুই সঙ্গীর মৃত্যুর কারণে অপহৃতদেরকে গুলি করা হয়েছে। নাইরোবির যুক্তরাষ্ট্র দূতাবাস শনিবার আরব সাগর থেকে ওই ৪ মার্কিন নাগরিক অপহৃত হওয়ার কথা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২২২ ঘ.