২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোধরা ট্রেনে হামলা মামলায় ৩১ জন দোষী সাব্যস্ত

ভারতে গুজরাটের গোধরায় সবরমতি এক্সপ্রেসে আগুন ধরিয়ে দিয়ে ৫৯ জনকে হত্যা মামলায় মঙ্গলবার ৩১ জনকে দোষী সাব্যস্ত করেছে বিশেষ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

নয়াদিল্লি, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে গুজরাটের গোধরায় সবরমতি এক্সপ্রেসে আগুন ধরিয়ে দিয়ে ৫৯ জনকে হত্যা মামলায় মঙ্গলবার ৩১ জনকে দোষী সাব্যস্ত করেছে বিশেষ আদালত। ২০০২ সালে গোধরায় এ ঘটনার পর সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিলো ভারতের পশ্চিমাঞ্চলে। এতে নিহত হয় ২৫শ'র বেশি মানুষ। নিহতদের বেশির ভাগই ছিলো মুসলিম। দীর্ঘ নয়বছর পর এ মামলার রায় হলো। মামলা সংশ্লিষ্ট সরকারি আইনজীবী জে এম পঞ্চাল বলেন, "মামলায় দোষী সাবস্ত্যরা ট্রেনে আগুন দেওয়ার ষড়যন্ত্র করেছিলো বলে রায় দিয়েছে গুজরাটের বিশেষ আদালত।" সবরমতি এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় নিহতদের অধিকাংশই ছিলো হিন্দু পূণ্যার্থী যারা অযোধ্যা থেকে ফেরার সময় হামলার শিকার হন। মামলায় ৯৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিলো। এর মধ্যে ৬৩ জন খালাস পেয়েছে। আদালত ২৫ ফেব্রুয়ারি শুক্রবার এ মামলার সাজা ঘোষণা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২২ ঘ.