২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানের প্রেসিডেন্ট বশির পুনর্নির্বাচনে দাঁড়াবেন না

সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির আগামী নির্বাচনে দাঁড়াবেন না। তার দল ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

খার্তুম, ফ্রেবুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির আগামী নির্বাচনে দাঁড়াবেন না। তার দল ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। কর্মকর্তা রাবি আব্দুলাতি বলেন, "(বশির) আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন।" দেশের গণতন্ত্রায়নের লক্ষ্যে কয়েকটি সংস্কার পরিকল্পনার আওতায় বশির এ পদক্ষেপ নিলেন। ১৯৮৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন বশির। গত বছর এপ্রিলের নির্বাচনে তিনি আবার আরেক মেয়াদে নির্বাচিত হন। বিরোধীদলগুলো জ্বালিয়াতির অভিযোগে এ নির্বাচন বয়কট করে। দেশে গণতন্ত্রায়ন পরিকল্পনার বৃহত্তর স্বার্থে বশির দলীয় প্রধানের পদ থেকেও পদত্যাগ করার কথাও বলেছেন বলে জানিয়েছেন আব্দুলাতি। তিনি বলেন, "বশির তার দল এবং সরকারে যে কোনো পদের জন্য যে কাউকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিচ্ছেন।" "তাছাড়া, তার দল এনসিপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য মতপ্রকাশের স্বাধীনতাও দেবে। আর এতে করে গোটা সমাজেই সৃষ্টি হবে গণতান্ত্রিক পরিবেশ।" তবে বিরোধীরা বলছে, বশির গণআন্দোলন এড়াতেই এ সব পদক্ষেপ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৪ ঘ.