২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ৭

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তের আদিবাসী অঞ্চলে সোমবার যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

দেরা ইসমাইল খান, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তের আদিবাসী অঞ্চলে সোমবার যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ২৩ জানুয়ারির পর পাকিস্তানে যুক্তরাষ্ট্রের এটিই প্রথম ড্রোন হামলা। লাহোরে আটক মার্কিন কনস্যুলেট কর্মী রেমন্ড ডেভিসকে নিয়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এতোদিন ড্রোন হামলা বন্ধ রাখার পর ওয়াশিংটন আবার এ হামলা শুরু করলো। বিশ্লেষকদের ধারণা, ডেভিসকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারকে চাপ দেওয়ার এ সময়টিতে পাকিস্তানে যুক্তরাষ্ট্র-বিদ্বেষ না বাড়ানোর চেষ্টায়ই ওয়াশিংটন কয়েক সপ্তাহ হামলা বন্ধ রেখেছিলো। দক্ষিণ ওয়াজিরিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ওই অঞ্চলের আদিবাসী এলাকার প্রধান শহর ওয়ানা'র পশ্চিমে 'আজম ওয়াসাক' নামের সন্দেহজনক একটি জঙ্গি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে সোমবার ৪ টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একজন কর্মকর্তা বলেন, প্রাথমিক খবরে নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিক নিহত হয়েছে বলে জেনেছেন তারা। ২য় আরেকজন কর্মকর্তা বলেন, নিহত বিদেশিদের মধ্যে তুর্কেমেনিস্তানের তিনজন এবং দুইজন আরব রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৪ ঘ.