২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩০

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি সরকারি ভবনে সোমবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত এবং আরো প্রায় ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 10:09 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

কাবুল, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি সরকারি ভবনে সোমবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত এবং আরো প্রায় ৪০ জন আহত হয়েছে। স্থানীয় ওই সরকারি কার্যালয় ভবনে লোকজন ভরদুপুরে লাইনে দাঁড়িয়ে পরিচয়পত্র নেওয়ার সময় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে নিহত হয়েছে ৩০ জন। আহত হয়েছে আরো ৪০ জন। কুন্দুজের ইমাম শাহী জেলার সরকারি কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব হাকিয়ার একথা জানান। রোববার জালালবাদের কাবুল ব্যাংকে তালেবান জঙ্গিদের বোমা হামলায় ১৮ জন নিহত হওয়ার পরদিনই কুন্দুজে এ হামলা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৮ ঘ.