২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরক্কোয় সরকার পতনের দাবিতে বিক্ষোভ

মরক্কোয় সরকার পতনের দাবিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। বাদশাহর ক্ষমতা কমানোরও দাবি করে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

রাবাত, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মরক্কোয় সরকার পতনের দাবিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। বাদশাহর ক্ষমতা কমানোরও দাবি করে তারা। রোববার রাজধানী রাবাতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ-মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে যাওয়ার পথে স্লোগান দেয়, "সরকার নিপাত যাক," "দাসত্বের সংবিধান মানি না, মানি না"। 'ফেব্র"য়ারি টোয়েন্টি মুভমেন্ট ফর চেঞ্জ'সহ বেশ কয়েকটি গ্র"প বিক্ষোভ সংগঠিত করে। সামাজিক যোগাযোগের ইন্টারনেট মাধ্যম ফেসবুকে এ গ্র"পকে সমর্থন জানায় অন্তত ২২ হাজার মানুষ। বিক্ষোভ সংগঠনের সঙ্গে জড়িত অন্য একটি গ্র"প বারাকা'র সদস্য মুস্তাফা মুখতাতি বলেন, "সাংবিধানিক সংস্কার, নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবি ও দুর্নীতির প্রতিবাদে এটি শান্তিপূর্ণ বিক্ষোভ।" রাজধানী ছাড়া কাসাব্ল্যাঙ্কায়ও বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মরক্কোর অর্থমন্ত্রী সালাহেদিনে মেজোউর জনগণকে বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এতে করে আমাদের গত ১০ বছরের অর্জন ব্যাহত হতে পারে।" মরক্কোর বাদশাহ মোহাম্মদ ক্ষমতাসীন আলাউতে রাজপরিবারের সদস্য। হযরত মোহাম্মদের সরাসরি বংশধর বলে দাবি করে এ রাজপরিবার। প্রায় ৩৫০ বছর ধরে দেশটি শাসন করছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০২৬ ঘ.