২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানামায় বিক্ষোভকারীদের ওপর গুলি

বাহরাইনের রাজধানী মানামার পার্ল স্কয়ারের কাছে বিক্ষোভকারীদের ওপর শুক্রবার সেনা সদস্যদের গুলিতে অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

মানামা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বাহরাইনের রাজধানী মানামার পার্ল স্কয়ারের কাছে বিক্ষোভকারীদের ওপর শুক্রবার সেনা সদস্যদের গুলিতে অন্তত ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্টের সদস্যপদ থেকে পদত্যাগ করা শিয়া জোট ওয়েফাকের নেতা জালাল ফিরুজ বলেন, পুলিশের হামলায় নিহত এক বিক্ষোভকারীর স্মরণে শহরের বিভিন্ন জায়গায় জড়ো হয় বিােভকারীরা। তারা পার্ল স্কয়ারের দিকে এগোলে সেনারা তাদের ওপর গুলি চালায়। হাসপাতাল কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সেনা সদস্যদের গুলিতে ২৫ জন আহত হয়েছে। তবে এ ব্যাপারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছ থেকে তাৎণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এক প্রত্যদর্শী আল-জাজিরা টিভিকে জানান, কর্তৃপ কোনো সতর্কসঙ্কেত দেয়নি। তিনি বলেন, "তারা কেবল আমাদের ওপর গুলি চালাতে শুরু করে। এতে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে গেছে। আর একজনের মাথায় গুলি লাগায় সে মারা গেছে।" এর আগে বৃহস্পতিবার ভোর রাত তিনটায় পার্ল স্কয়ারে সমবেত বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় দাঙ্গা পুলিশ। কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের তাড়িয়ে দেয় তারা। ওই হামলায় চারজন নিহত হয়। শুক্রবার পার্ল স্কয়ারে সমাবেশ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে পুলিশি হামলায় নিহতদের লাশ নিয়ে শোক র‌্যালিতে যোগ দেয় কয়েক হাজার মানুষ। তারা মতাসীন আল-খলিফা পরিবারের পতনের দাবিতে স্লোগান দেয়। বিক্ষুব্ধ জনতা স্লোগান দিয়ে বলে, "বিচার হোক, অপরাধী চক্রের বিচার হোক।" ন্যায়বিচার, গণতন্ত্র ও বাক স্বাধীনতার দাবিতে জানায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১৪ ঘ.